banglametro
banglametro
সংবাদটির পরিচ্ছন্ন প্রিন্ট সংস্করণ
ক্যাম্পাস

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে এইচএসএলসি’র ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে এইচএসএলসি’র ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
প্রতিবেদক: শোয়েব কবির প্রকাশ: Aug 23, 2026 প্রিন্ট: 02 Nov 2026, 10:15 AM
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে এইচএসএলসি’র ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
ছবি: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে এইচএসএলসি’র ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত

সোমবার বিশ্ববিদ্যালয়ের দ্য গ্যালারিতে আয়োজিত এ অনুষ্ঠানে টিএইচএম প্রোগ্রামের নবীন শিক্ষার্থী ৪২ ও ৪৩ ব্যাচের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, সিনিয়র শিক্ষার্থী, নবীন শিক্ষার্থী এবং এইচএসএলসির সদস্যরা উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকবৃন্দ নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন। তাঁরা উচ্চশিক্ষা, নেতৃত্ব, পেশাগত দক্ষতা এবং আতিথেয়তা শিল্পে ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের বিষয়ে নবীনদের দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানের বিশেষ একটি পর্বে এইচএসএলসির প্রতিষ্ঠা, কার্যক্রম, লক্ষ্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ নিয়ে একটি বিশেষ উপস্থাপনা প্রদর্শন করা হয়। এতে সংগঠনটির বিভিন্ন মানবিক কার্যক্রম, সাংস্কৃতিক আয়োজন এবং উল্লেখযোগ্য কর্মকাণ্ড তুলে ধরা হয়।

পরে কেক কাটার মধ্য দিয়ে ৪২ ও ৪৩ ব্যাচের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বিভাগের ফ্যাকাল্টি সদস্যরা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং একাডেমিক শিক্ষার পাশাপাশি নেতৃত্ব, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষক, সিনিয়র ও নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে দলীয় আলোকচিত্র গ্রহণের মধ্য দিয়ে ফ্রেশার্স রিসেপশন-২০২৬-এর সমাপ্তি ঘটে।

আয়োজকরা জানান, নতুন শিক্ষার্থীদের টিএইচএম পরিবারের সঙ্গে পরিচিত করে তোলা এবং তাদের বিশ্ববিদ্যালয়জীবনের নতুন অধ্যায়কে আনন্দময় ও স্মরণীয় করে তোলাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ banglametro
Official print copy